ভোটকেন্দ্র কোথায়? জানুন ৪টি সহজ উপায়ে | জাতীয় সংসদ নির্বাচন - RANGPUR ICT PARK

Breaking

Home Top MAds ফাঁকা

Post Top Ad

06 February 2026

ভোটকেন্দ্র কোথায়? জানুন ৪টি সহজ উপায়ে | জাতীয় সংসদ নির্বাচন

 

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে অনেক ভোটারের মনে একটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন—

আমার ভোটকেন্দ্র কোথায় ?
ঢাকা-১০ আসনের ভোটার শামিমা নাসরিনের মতো অসংখ্য ভোটার আছেন, যাঁরা ভোট দিতে আগ্রহী হলেও ভোটকেন্দ্রের ঠিকানা বা ভোটার নম্বর জানেন না । যেতে হয় কোন না কোন প্রার্থীর ভোটার তথ্য কেন্দ্রে, ফলে ভোটের দিন যেন কাউকে বিভ্রান্ত হতে না হয়, সে জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) চালু করেছে চারটি সহজ ও নির্ভরযোগ্য উপায়
 
এই চারটি পদ্ধতি ব্যবহার করে যেকোনো ভোটার মুহূর্তেই জানতে পারবেন নিজের ভোটার নম্বর, ভোটকেন্দ্রের নাম, ঠিকানা এবং অবস্থান

📱 পদ্ধতি–১ঃ 

স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট BD অ্যাপ

গুগল প্লে স্টোর থেকে Smart Election Management BD অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করুন।

  • অ্যাপ খুলে “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন” নির্বাচন করুন
  • “ভোটকেন্দ্র খুঁজুন” অপশনে ক্লিক করুন
  • এনআইডি নম্বর ও জন্মতারিখ দিন
ভোটার নম্বর ও কেন্দ্র দেখাবে ডাউনলোড লিংক

📞 পদ্ধতি–২ঃ 

হটলাইন নম্বর ১০৫

বাংলাদেশের যেকোনো স্থান থেকে ১০৫ নম্বরে কল করে তথ্য জানতে পারবেন।

  • হট লাইনে কথা বলতে চাপুন
  • এনআইডি নম্বর ও জন্মতারিখ দিন
সকাল ৬টা – রাত ১২টা

💬 পদ্ধতি–৩ঃ 

এসএমএস সেবা

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুনঃ

PC NID পাঠান ১০৫ নম্বরে

ফিরতি এসএমএসে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য পাবেন।

সবচেয়ে সহজ উপায়

🌐 পদ্ধতি–৪ঃ 

নির্বাচন কমিশনের ওয়েবসাইট

যেকোনো ব্রাউজার থেকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে https://results.ecn.gov.bd/ প্রবেশ করুন।

  • “ভোটকেন্দ্র” মেনুতে ক্লিক করুন
  • এলাকা বা এনআইডি দিয়ে সার্চ করুন
  • গুগল ম্যাপে কেন্দ্রের লোকেশন দেখুন
ম্যাপসহ কেন্দ্র দেখুন

🗳️ আসন্ন ভোটের রেজাল্ট কোথায় দেখবেনঃ

আসন্ন নির্বাচনের ভোট গণনা শুরু হলে ফলাফল ধাপে ধাপে অনলাইনে প্রকাশ করা হবে।

অফিসিয়াল রেজাল্ট পোর্টালঃ
https://results.ecn.gov.bd

এছাড়াও বিভিন্ন টিভি চ্যানেল ও অনলাইন নিউজ পোর্টালে লাইভ আপডেট প্রচার করা হবে।

⚠️ অতিরিক্ত ভিজিটরের কারণে অফিসিয়াল সাইট সাময়িকভাবে কাজ না করতে পারে। সে ক্ষেত্রে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন।

Post Bottom Ad

WhatsApp Icon কি জানতে চান ?

শিরোনাম

শিরোনাম লোড হচ্ছে...
Contact Us
f
Facebook
YouTube
in
LinkedIn
📷
Instagram