কি আছে গণভোটে ‘হ্যাঁ’ বা 'না' জিতলে সংবিধানের ভাগ্যে - RANGPUR ICT PARK

Breaking

Home Top MAds ফাঁকা

Post Top Ad

26 January 2026

কি আছে গণভোটে ‘হ্যাঁ’ বা 'না' জিতলে সংবিধানের ভাগ্যে

 

আগামী ১২ই ফেব্রুয়ারি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে একটি গুরুত্বপূর্ণ গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে । ওই দিন সংসদ নির্বাচনের ব্যালটের পাশাপাশি ভোটাররা আলাদা একটি ব্যালটে গণভোটে অংশ নেবেন ।

মূল প্রশ্ন হবে—জুলাই সনদ বাস্তবায়নে ভোটারদের সমর্থন আছে কি না । এর উত্তরে ভোটাররা কেবল হ্যাঁ’ অথবা ‘না’ ভোট প্রদান করবেন ।
গত কয়েকদিন ধরে অন্তর্বর্তী সরকার সারা দেশে গণভোট নিয়ে প্রচারণা চালাচ্ছে । শুরুতে সরকার নিরপেক্ষ অবস্থান থেকে কেবল গণভোট সম্পর্কে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেয় । তবে পরবর্তীতে সেই অবস্থান থেকে সরে এসে সরকার সরাসরি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা শুরু করে ।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে দেশ বৈষম্য, শোষণ ও নিপীড়ন থেকে মুক্ত হবে । এর মধ্য দিয়েই নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে ।”


এই গণভোটের ব্যালটে অত্যন্ত সংক্ষিপ্তভাবে মাত্র চারটি বিষয় উল্লেখ থাকবে ।

এই ধারাবাহিকতায় কয়েকদিন আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রেডিও ও টেলিভিশনে সম্প্রচারের জন্য একটি ভিডিও বার্তা প্রদান করেন । সেখানে তিনি গণভোটে হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান ।

ভিডিও বার্তায় অধ্যাপক ড. ইউনূস বলেন,

এই গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন হবে কি না—তা নির্ধারণে সরাসরি মত প্রকাশের সুযোগ পাচ্ছেন ভোটাররা । ফলে বিষয়টি দেশের রাজনৈতিক ও সাংবিধানিক ভবিষ্যতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা ।

এক পলকে দেখে নিন কি কি থাকছে আর কি থাকছে না গণভোটের ভোটেঃ


ক্রঃ

পয়েন্টস

হ্যাঁ জয়ী হলে

না জয়ী হলে

জুলাই সনদের অবস্থান

জুলাই সনদ কার্যকর হবে

জুলাই সনদ বাতিল হবে

সংস্কার বাস্তবায়ন

৮৪টি সংস্কার প্রস্তাব বাস্তবায়নে সংসদ বাধ্য

কোনো সংস্কার বাধ্যতামূলক নয়

সংবিধান সংস্কার

৪৭টি সাংবিধানিক সংস্কার হবে

বর্তমান সংবিধান বহাল থাকবে

আইন ও প্রশাসনিক সংস্কার

৩৭টি আইন/অধ্যাদেশ/নির্বাহী আদেশে সংস্কার হবে

এসব সংস্কার হবে না

সংবিধানের মূলনীতি

সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি

বর্তমান চার মূলনীতি (জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা) বহাল

নাগরিক পরিচয়

নাগরিক পরিচয় হবে “বাংলাদেশি”

বাঙালি” পরিচয় বহাল

ভাষা স্বীকৃতি

বাংলা রাষ্ট্রভাষা + অন্যান্য মাতৃভাষার স্বীকৃতি

শুধু বাংলা রাষ্ট্রভাষা

মৌলিক অধিকার

নতুন অধিকার যুক্ত (ইন্টারনেট, ডাটা সুরক্ষা)

বর্তমান ২২টি মৌলিক অধিকারই থাকবে

প্রধানমন্ত্রী মেয়াদ

একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর (২ মেয়াদ)

মেয়াদ সীমা থাকবে না

১০

তত্ত্বাবধায়ক সরকার

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে

তত্ত্বাবধায়ক সরকার থাকবে না

১১

সংসদের কাঠামো

দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ (উচ্চকক্ষ ১০০ আসন)

এককক্ষ বিশিষ্ট সংসদ

১২

নারী সংরক্ষিত আসন

ধাপে ধাপে ৫০ ১০০

৫০ আসনই বহাল

১৩

রাষ্ট্রপতি নির্বাচন

গোপন ব্যালটে দুই কক্ষের ভোটে

প্রকাশ্য ভোটে এমপিদের মাধ্যমে

১৪

জরুরি অবস্থা

মন্ত্রিসভার অনুমোদন + বিরোধী দলের উপস্থিতি

প্রধানমন্ত্রীর সিদ্ধান্তেই জরুরি অবস্থা

১৫

বিচার বিভাগের স্বাধীনতা

পূর্ণ সাংবিধানিক স্বাধীনতা ও সংস্কার

বর্তমান ব্যবস্থা বহাল

১৬

নির্বাচন কমিশন গঠন

সরকার–বিরোধী দল–বিচার বিভাগের সমন্বয়ে

প্রধানমন্ত্রীর প্রভাব বজায় থাকবে

১৭

ন্যায়পাল ও সাংবিধানিক প্রতিষ্ঠান

বিরোধী দলসহ কমিটির মাধ্যমে নিয়োগ

কার্যত নিয়োগ ব্যবস্থা অপরিবর্তিত

১৮

প্রশাসনিক পরিবর্তন

কুমিল্লা ও ফরিদপুর বিভাগ গঠন

নতুন বিভাগ গঠন হবে না



Post Bottom Ad

WhatsApp Icon কি জানতে চান ?

শিরোনাম

শিরোনাম লোড হচ্ছে...
Contact Us
f
Facebook
YouTube
in
LinkedIn
📷
Instagram