সঞ্চয়পত্র নাকি এফডিআর — কোথায় রাখবেন আপনার টাকা - RANGPUR ICT PARK

Breaking

Home Top MAds ফাঁকা

Post Top Ad

16 September 2025

সঞ্চয়পত্র নাকি এফডিআর — কোথায় রাখবেন আপনার টাকা


বর্তমান যুগে অর্থ সঞ্চয় এবং বিনিয়োগ সচেতন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ । চাকরি, ব্যবসা বা অন্যান্য উৎস থেকে আয় করা টাকাকে ভবিষ্যতের নিরাপত্তার জন্য সঠিকভাবে ব্যবস্থাপনা করা অত্যন্ত প্রয়োজনীয় । অনেক সময় আমাদের হাতে হঠাৎ করে ২-৩ লাখ টাকার মতো একটি সঞ্চিত অর্থ এসে পড়ে ।
তখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়—এই টাকা কোথায় রাখব?
 
বাংলাদেশে সঞ্চয়পত্র এবং এফডিআর দুইটিই অত্যন্ত জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম ।
তবে কোনটি আপনার জন্য বেশি লাভজনক ও নিরাপদ—তা জানার জন্যই এই বিশ্লেষণ ।



📑 সঞ্চয়পত্রঃ

মধ্যবিত্তের জন্য সবচেয়ে জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম। সরকারি গ্যারান্টির কারণে এটি তুলনামূলক ঝুঁকিমুক্ত

সুবিধাঃ
  • সরকারি গ্যারান্টি থাকায় ঝুঁকি কম
  • সুদের হার বেশি (গড়ে ~১২%)
  • দীর্ঘ মেয়াদে নিশ্চিত রিটার্ন
  • কর মওকুফ/রেয়াত সুবিধা
  • বিপদে সহজে ভাঙানো যায়

অসুবিধাঃ

  • নির্দিষ্ট সীমার বেশি কেনা যায় না
  • মেয়াদের আগে ভাঙালে মুনাফা কমে
  • মুনাফায় উৎসে কর কাটা হয়
  • তাৎক্ষণিক নগদায়ন সীমিত

🏦 এফডিআর (স্থায়ী আমানত)

ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে নির্দিষ্ট সময়ের জন্য টাকা রেখে সুদ উপার্জনের ব্যবস্থা।


 
সুবিধাঃ
  • ৩ মাস থেকে ৫ বছর পর্যন্ত মেয়াদ বেছে নেওয়ার সুযোগ
  • এফডিআরের বিপরীতে ঋণ সুবিধা
  • মাসিক/ত্রৈমাসিক সুদ পাওয়ার সুবিধা
  • প্রয়োজনে সহজে ভাঙানো যায়
 
️ অসুবিধাঃ
  • সুদের হার কম (গড়ে ৬–৯%)
  • ব্যাংকের স্থিতিশীলতার ওপর নির্ভরশীল
  • সময়ের আগে ভাঙালে সুদ কমে



সঞ্চয়পত্র এবং এফডিআর—দুটিরই রয়েছে নিজস্ব সুবিধা ও সীমাবদ্ধতা। সঞ্চয়পত্রে তুলনামূলক বেশি সুদ এবং সরকারি গ্যারান্টি থাকলেও তাৎক্ষণিক নগদায়ন সীমিত ।
 
অপরদিকে এফডিআরে সুদের হার কিছুটা কম হলেও সহজে ভাঙানো যায় এবং ঋণ সুবিধাও পাওয়া যায় ।
বিশ্লেষকেরা বলেন, বিনিয়োগের ঝুঁকি কমাতে এক জায়গায় সব টাকা না রেখে—এক অংশ সঞ্চয়পত্রে এবং অপর অংশ এফডিআরে রাখা সবচেয়ে বুদ্ধিমানের কাজ । এতে সুদের সুবিধা যেমন পাওয়া যাবে, তেমনি টাকাও থাকবে তুলনামূলকভাবে নিরাপদ ও তরল (liquid) ।
 
অর্থাৎ, আপনার হাতে জমা হওয়া ২-৩ লাখ টাকা বিনিয়োগের সঠিক পরিকল্পনা হতে পারেঃ নিরাপত্তা + লাভজনকতা + তারল্য (liquidity) 
— এই তিনের সমন্বয় ।



Post Bottom Ad

WhatsApp Icon কি জানতে চান ?

শিরোনাম

শিরোনাম লোড হচ্ছে...
Contact Us
f
Facebook
YouTube
in
LinkedIn
📷
Instagram