যেকোনো দলিল লিখতে
হয় আইনে নির্ধারিত নির্দিষ্ট নিয়ম ও পদ্ধতি মেনে। বিশেষ করে সাফকবলা, হেবা বা দানপত্র,
বায়না দলিল, আমমোক্তার দলিলসহ জমিজমা-সংক্রান্ত দলিলগুলোতে ব্যবহৃত হয় নানা ব্যতিক্রমী
শব্দ ও সংকেত, যেগুলো সচরাচর অন্য কোথাও ব্যবহৃত হয় না। দলিল তৈরির সময় কিংবা দলিল
তল্লাশি বা যাচাই করার সময় এসব শব্দের অর্থ ভালোভাবে না বুঝলে জটিলতা তৈরি হতে পারে,
এমনকি পড়তে পারেন আইনি বিপদে।
তাই জেনে রাখুন—দলিলে
ব্যবহৃত এসব বিশেষ শব্দের প্রকৃত অর্থ।
📝 ০১ — দলিলে ব্যবহৃত সংক্ষিপ্ত সংকেত
- গং:
অন্যান্য ও সংশ্লিষ্ট ব্যক্তি (একজনের সঙ্গে আরও লোক আছে বোঝায়)
- খং:
খতিয়ান — জমির বিবরণ ও দাগ নম্বরসহ সরকারি জরিপ দলিল
- নিং:
নিরক্ষর — লেখাপড়া না জানা ব্যক্তির জন্য ব্যবহার হয়
- বং:
বাহক — নিরক্ষর ব্যক্তির হয়ে স্বাক্ষরদানকারী
- সাং:
সাকিন বা গ্রাম — বাসস্থানের ঠিকানা
- জং:
স্বামী — বিবাহিত নারীর স্বামীর নামের আগে
- মং:
মোট — মোট পরিমাণ বা হিসাব বোঝায় (মবলকও লেখা হয়)
- এওয়াজ:
বিনিময় — সমমূল্যের সম্পত্তির বিনিময়
- সিট:
মানচিত্রের অংশ
- পিং:
পিতা — পিতার নামের আগে
- ইয়াদিকৃত:
পরম করুণাময়ের নামে শুরু (পুরোনো দলিলে ব্যবহৃত)
📜 ০২ — দলিলে ব্যবহৃত সাধারণ আইনি শব্দ- পত্র
মিদং: পত্রের মাধ্যমে অবগত করা হয়েছে
- বিং:
বিস্তারিত — কোনো বিষয় ব্যাখ্যা বোঝাতে
- দং:
দখলকারী — যাঁর দখলে জমি আছে
- হাল
দাগ: বর্তমানে প্রচলিত দাগ নম্বর
- সাবেক
দাগ: পূর্বের দাগ নম্বর
- চালা:
একটু উঁচু জমি, সহজে চাষযোগ্য
- নাল:
চাষযোগ্য জমি
- বাইদ:
নিচু জলাভূমি প্রকৃতির জমি
- কোর্ফা/কোরফা:
প্রজার মালিকানা স্বত্ব
- ছাহাম:
জমির অংশ বা ভাগ
- খাসজমি:
সরকারি মালিকানাধীন জমি
🏡 ০৩ — জমির ধরণ ও অবস্থা- পতিত
জমি: সাময়িকভাবে চাষাবাদহীন জমি
- চাকরান:
চাকরদের বেতনের বদলে দেওয়া জমির সুবিধা
- ছুট/ছুটা
দাগ: ভুলে বাদ পড়া দাগ নম্বর
- বাটা:
বিভক্ত দাগ নম্বর
- ছড়া/ছড়ি:
পাহাড় থেকে সমতলে ছড়িয়ে পড়া জমি
- নয়নজুলি:
রাস্তার পাশে নালার মতো জমি
- হালট:
কৃষকদের চলাচলের জন্য রাখা পথ
- সিকস্তি:
নদীভাঙনে হারানো জমি
- পয়স্তি:
হারানো জমি আবার জেগে ওঠা
- বিলা:
জলাবদ্ধ এলাকা
- ডাঙ্গা:
চাষযোগ্য উঁচু জমি
🌾 ০৪ — চাষাবাদ ও বসতসংক্রান্ত জমি- গোপাট:
পতিত জমি, গবাদিপশু চড়ে বেড়ায়
- কোলা
জমি: বাড়ির পাশে অবস্থিত চাষের জমি
- চিরাগী:
মসজিদ/কবরস্থানের জন্য দানকৃত জমি
- পালাম
ভূমি: বাড়ির পাশে সবজি চাষের জমি
- লায়েক
জমি: চাষের উপযুক্ত জমি
- কস্য:
কার নামে দলিল — মালিক বোঝাতে
- মৌরশী:
পৈত্রিক সম্পত্তি
- চটান:
বাড়ির কাছে উঁচু জমি যেখানে চাষ হয় না
- ইজা:
চলমান হিসাবে টেনে আনা
- খারাজ:
কৃষিজমির ওপর ধার্য কর
- লাখেরাজ:
করমুক্ত জমি
📑 ০৫ — ভূমি রাজস্ব, নথি ও দলিলসংক্রান্ত
শব্দ- তসদিক:
প্রমাণ বা সত্যতা যাচাই করা
- জমাবন্দী:
ভূমি অফিসে জমি ও খাজনা রেকর্ড
- আমলনামা:
জমির বন্দোবস্ত নির্দেশপত্র
- চান্দিনা:
হাটবাজারের জন্য বরাদ্দ জমি
- হারাহারি:
গড়পড়তা অনুপাত বা ভাগ
- তৌজি:
রাজস্ব রেকর্ড — মালিক ও রাজস্ব পরিমাণ
- কায়েমি:
স্থায়ী অধিকার
- খাইখন্দক:
জলাশয় বা গর্তযুক্ত জমি
- বাস্তু:
বসতভিটা
- রোক:
নগদ অর্থ দিয়ে কেনা জমি
- আসলি:
মূল ভূমি
📋 ০৬ — সীমানা, চরাঞ্চল ও অংশবিশেষ- তুদাবন্দী:
জমির সীমানা নির্ধারণ
- দিয়ারা:
নদীর পলিতে গঠিত চরাঞ্চল
- কিত্তা:
ভূমিখণ্ড
- কবুলিয়ত:
স্বীকারোক্তি দলিল
- কান্দা:
নদীর পাড়ের উর্বর উঁচু জমি
- কিসমত:
ভূমির অংশ
- গির্ব:
বন্ধক রাখা জমি
- টেক:
নদীর পলিতে সৃষ্টি ভূমি
- দরবস্ত:
সবকিছু
- দিঘলি:
নির্দিষ্ট খাজনা প্রদানকারী
- নক্সা
ভাওড়ন: আগের জরিপের মানচিত্র
