“স্মার্টফোন হারিয়ে গেলে কিভাবে Google বা Apple এর সাহায্যে সহজেই লোকেশন ট্র্যাক করবেন? এই গাইডে পাবেন Android ও iPhone ট্র্যাকিং-এর পুরো প্রক্রিয়া বাংলায়।”
- কেন স্মার্টফোন হারানো একটি বিপদ, ডেটা নিরাপত্তার গুরুত্ব ।
- Android ফোন খোঁজার উপায়
- কীভাবে সেটআপ করবেন
- কীভাবে Google Account দিয়ে লোকেশন জানবেন
মনের ভুলে স্মার্টফোন হারিয়ে ফেলা মানুষের সংখ্যা কম নয়।কখনো আবার স্মার্টফোন চুরি হয়ে যায়।ছিনতাইকারীর কবলেও পড়েন কেউ কেউ।ফলে স্মার্টফোনে থাকা ব্যক্তিগত তথ্যের পাশাপাশি গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্যের নিরাপত্তা নিয়ে চিন্তায় থাকেন অনেকে।অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোন হারিয়ে গেলে ‘ফাইন্ড মাই ডিভাইস’ সুবিধার মাধ্যমে সহজেই দূর থেকে ফোনটির অবস্থান জানা যায়।
ফাইন্ড মাই ডিভাইস সুবিধা চালুর জন্য প্রথমে ফোনের ‘সেটিংস’-এ প্রবেশ করে ‘গুগল’ অপশনে ট্যাপ করতে হবে।পরের পৃষ্ঠায় ‘ফাইন্ড মাই ডিভাইস’ অপশন দেখা যাবে।অপশনটি দেখা না গেলে ডাউনলোড ট্যাপ করে ফোনে অ্যাপটি নামাতে হবে।এরপর অ্যান্ড্রয়েড ফোনে যে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে, সেই গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাপটিতে লগইন করতে হবে।এবার ‘ফাইন্ড মাই ডিভাইস’ অপশন চালু করার পর যেকোনো ওয়েব ব্রাউজারে বা অন্য যন্ত্র থেকে এই ঠিকানায় প্রবেশ করতে হবে।এরপর গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করলে সেই অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত সব অ্যান্ড্রয়েড যন্ত্রের তালিকা দেখা যাবে।এবার হারিয়ে যাওয়া স্মার্টফোনের নাম ট্যাপ করলেই সেটির অবস্থান দেখা যাবে।তবে হারিয়ে যাওয়া ফোনটিতে একই গুগল অ্যাকাউন্ট চালু না থাকলে বা ইন্টারনেট-সংযোগ বন্ধ থাকলে সর্বশেষ অবস্থানের তথ্য জানা যাবে না; অর্থাৎ ফোনটিতে সর্বশেষ ইন্টারনেট-সংযোগ চালু থাকা স্থানের তথ্য জানা যাবে।
- ফোন চুরি হলে কী করবেন, কোথায় যাবেনঃ
মোবাইল ফোন ছাড়া একমুহূর্ত চিন্তাও যেন এখন করা যায় না।যতবার মোবাইল ফোনের পর্দা দেখা হয়, ততবার নিজের চেহারাও আয়নায় দেখা হয় না।সেই প্রিয় মোবাইল ফোনটি যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তাহলে কী করবেন? কোথায় যাবেন?
আপনার স্মার্টফোন যদি হারিয়ে বা চুরি হয়ে যায় তবে করণীয় কী? রাজধানীর সাইম প্লাস ও সাইম টেলিকমের স্বত্বাধিকারী মো. কামাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘ফোনটি কেনার সময় আপনাকে অবশ্যই ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) সংরক্ষণ করে রাখতে হবে।আপনার মোবাইল ফোনের মোড়ক বা বাক্সের ওপর ১৫ সংখ্যার আইএমইআই নম্বর পাবেন।এটি কোথাও লিখে রাখতে হবে। হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ফোন খুঁজে পেতে এই নম্বর খুব গুরুত্বপূর্ণ।আইফোন বা অ্যান্ড্রয়েড–চালিত স্মার্টফোন লক করা রাখা ভালো। এর ফলে মোবাইলটি হারিয়ে গেলে সহজেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা যায়।’- আইফোনের (iPhone) বেলায় যা করতে হবেঃ
এই ওয়েবসাইটে ঢুকে বা নিজের অ্যাপল আইডিতে (iCloud লগইন করে ফোন ট্র্যাক) ঢুকতে হবে।তখন নিজের যন্ত্র বা ডিভাইস দেখাবে। এবার লস্ট অ্যান্ড ইরেজ মুড চালু করে দিলে ডেটা সংরক্ষণ হয়ে যাবে এবং ফোনের অবস্থানও জানা যাবে (লোকেশন ট্র্যাকিং)।
ppp
- অ্যান্ড্রয়েড (Android) ফোনের ক্ষেত্রে যা করতে হবেঃ
অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ক্ষেত্রে আইএমইআই ও মোবাইল নম্বর দিয়ে সাধারণ ডায়েরি করতে হবে।এরপরের দায়িত্বটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
রাজধানীর রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, মোবাইল ফোন যদি হারিয়ে যায়, সে ক্ষেত্রে যাঁর মোবাইল ফোনটি হারিয়েছে তিনি কাছের থানায় জিডি করতে পারেন।এ ছাড়া সহজেই এখন অনলাইনে জিডি করতে পারেন যে কেউ।জিডি করতে অবশ্যই জাতীয় পরিচয়পত্র অবশ্যই লাগবে।
ফোন চুরি বা ছিনতাই হলে মামলাও করা যায় বলে জানালেন রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘যদি আইএমইআই থাকে তো ভালো, না হলেওআমরা প্রযুক্তির সাহায্য নিয়ে খুঁজে বের করতে পারি।প্রায় ৮০ শতাংশ অভিযোগ আমরা সমাধান করতে পারি।’
- নিরাপত্তার জন্য কী করবেনঃ
- ফোন লক, ডেটা ইরেজ ।
- IMEI নম্বর রেজিস্টার করুন ।
- পুলিশ রিপোর্ট ও মোবাইল অপারেটরের সাহায্য নিন ।
পরিশেষে, ফোন হারানোর পরে সচেতনতা এবং আগাম প্রস্তুতির গুরুত্ব অপরিসীম, যা আপনাদের ভবিষ্যতে যেকোন ফোন হারিয়ে না যেতে সাহায্য করবে ।