পাথরকুচি পাতার ১৫টি মহা ঔষধি গুণ – জেনে রাখুন, কাজে আসবে ! 15 great medicinal properties of stone-ground leaves - RANGPUR ICT PARK

Breaking

Home Top MAds ফাঁকা

Post Top Ad

01 July 2025

পাথরকুচি পাতার ১৫টি মহা ঔষধি গুণ – জেনে রাখুন, কাজে আসবে ! 15 great medicinal properties of stone-ground leaves

 

পাথর কুঁচি পাতা আমাদের আশেপাশে খুব সহজলভ্য একটি ভেষজ উদ্ভিদ, যার রয়েছে অসাধারণ ১৫টি ওষুধি গুণ। জানুন কীভাবে এটি বিভিন্ন রোগ নিরাময়ে উপকারী ।

 
পাথরকুচি ঔষধি উদ্ভিদ  দেড় থেকে দুই ফুট উঁচু হয়  পাতা মাংসল ও মসৃণ, আকৃতি অনেকটা ডিমের মতো । 

চারপাশে আছে ছোট ছোট গোল খাঁজ  এই খাঁজ থেকে নতুন চারার জন্ম হয়  অনেক সময় গাছের বয়স হলে ওই গাছের খাঁজ থেকে চারা গজায়  পাতা মাটিতে ফেলে রাখলেই অনায়াসে চারা পাওয়া যায়  কাঁকর মাটিতে সহজেই জন্মে, তবে ভেজা, স্যাঁতসেঁতে জায়গায় দ্রুত বাড়ে  াতা থেকে এ গাছ জন্ম নেয় 
 
আসুন জেনে নিই পাথরকুচির ঔষুধি গুণসমূহঃ
মেহ: সর্দিজনিত কারণে শরীরের নানান স্থানে ফোঁড়া দেখা দেয়  যাকে মেহ বলা হয়  এ ক্ষেত্রে পাথরকুচির পাতার রস এক চামুচ করে সকাল-বিকাল একসপ্তাহ খেলে উপকার পাওয়া যায় 
 
সর্দিঃ 
সর্দি পুরান হয়ে গেছে, সেই ক্ষেত্রে এটি বিশেষ উপকারী  পাথরকুচি পাতা রস করে সেটাকে একটু গরম করতে হবে এবং গরম অবস্থায় তার সাথে একটু সোহাগার খৈ মেশাতে হবে  তিন চা-চামচের সাথে ২৫০ মিলিগ্রাম যেন হয়  তা থেকে দুই চা চামচ নিয়ে সকালে ও বিকালে দুবার খেলে পুরান সর্দি সেরে যাবে এবং সর্বদা কাশি থেকে রেহাই পাওয়া যাবে 
 
কাটাকাটিতেঃ 
টাটকা পাতা পরিমাণ মত হালকা তাপে গরম করে কাটা বা থেতলে যাওয়া স্থানে সেক দিলে আরাম পাওয়া যায় 
 
রক্তপিত্তঃ 
পিত্তজনিত ব্যথায় রক্তক্ষরণ হলে দু’বেলা এক চা-চামচ পাথর কুচির পাতার রস দুদিন খাওয়ালে সেরে যাবে 
 

পেট ফাঁপাঃ 
অনেক সময় দেখা যায় পেটটা ফুলে গেছে, প্রসাব আটকে আছে, আধোবায়ু, সরছে না, সেই ক্ষেত্রে একটু চিনির সাথে এক বা দুই চা-চামচ পাথর কুচির পাতার রস গরম করে সিকি কাপ পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে  এর দ্বারা মূত্র তরল হবে, আধো বায়ুরও নিঃসরণ হবে, ফাঁপাটাও কমে যাবে 

শিশুদের পেট ব্যথায়ঃ
শিশুর পেটব্যথা হলে, ৩০-৬০ ফোঁটা পাথর কুচির পাতার রস পেটে মালিশ করলে ব্যথার উপশম হয়  তবে পেট ব্যথা নিশ্চিত হতে হবে 

মৃগীঃ
মৃগী রোগাক্রান্ত সময়ে পাথর কুচির পাতার রস ২-১০ ফোঁটা করে মুখে দিতে হবে  একটু পেটে গেলেই রোগের উপশম হবে 

 
শরীর জ্বালাপোড়াঃ
দু-চামচ পাথর কুচি পাতার রস, আধা কাপ গরম পানিতে মিশিয়ে দুবেলা খেলে উপশম হয় 

 
কিডনির পাথর অপসারণঃ
পাথরকুচি পাতা কিডনি এবং গলগণ্ডের পাথর অপসারণ করতে সাহায্য করে  দিনে দুবার ২ থেকে ৩টি পাতা চিবিয়ে অথবা রস করে খান 
 
জন্ডিস নিরাময়েঃ
লিভারের যেকোনো সমস্যা থেকে রক্ষা করতে তাজা পাথরকুচি পাতা ও এর জুস অনেক উপকারী 

পাইলসঃ
পাথরকুচি পাতার রসের সাথে গোল মরিচ মিশিয়ে পান করলে পাইলস্ ও অর্শ রোগ থেকে মুক্তি পাওয়া যায় 

 
কলেরা, ডাইরিয়া বা রক্ত আমাশয়ঃ
তিন মি.লি. পাথরকুচি পাতার জুসের সাথে ৩ গ্রাম জিরা এবং ৬ গ্রাম ঘি মিশিয়ে কয়েক দিন খেলে এসব রোগ থেকে উপকার পাওয়া যায় 
 
ত্বকের যত্নঃ
পাথরকুচি পাতায় প্রচুর পরিমাণে পানি থাকে যা ত্বকের জন্য খুবই উপকারী  সাথে সাথেই এর মধ্যে জ্বালাপোড়া কমানোর ক্ষমতা থাকে  যারা ত্বক সম্বন্ধে সচেতন, তারা পাথরকুচি পাতা বেটে ত্বকে লাগাতে পারেন  ব্রণ ও ফুস্কুড়ি জাতীয় সমস্যাও দূর হয়ে যাবে 
 
পোকা কামড়ঃ
বিষাক্ত পোকায় কামড়ালে এই পাতার রস আগুনে সেঁকে লাগালে উপকার পাওয়া যায় 
সতর্কতাঃ
§  যেকোনো ভেষজ চিকিৎসা শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নিন ।
§  গর্ভবতী বা স্তন্যদানকারী নারীদের ক্ষেত্রে ব্যবহার না করাই ভালো ।
 
উপসংহারঃ
প্রাকৃতিক চিকিৎসার ভাণ্ডারে পাথর কুঁচি পাতা এক অসাধারণ উপহার । প্রতিদিনের নানা সমস্যায় এই পাতা হতে পারে আপনার ঘরোয়া চিকিৎসক । স্বাস্থ্য সচেতন হয়ে আজই ব্যবহার শুরু করুন এবং ভালো থাকুন প্রাকৃতিকভাবে ।

Post Bottom Ad

WhatsApp Icon কি জানতে চান ?

শিরোনাম

শিরোনাম লোড হচ্ছে...
Contact Us
f
Facebook
YouTube
in
LinkedIn
📷
Instagram