তীব্র প্রতিযোগিতামূলক লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনি
এখন প্রাথমিক শিক্ষক নিয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে—মৌখিক পরীক্ষা (Viva Voce)–তে দাঁড়িয়ে আছেন । যদিও ভাইভায় বরাদ্দ নম্বর মাত্র ১০, তবুও এই পরীক্ষাই আপনার ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা ও শিক্ষকতার মানসিকতা যাচাইয়ের মূল ক্ষেত্র ।
লিখিত ও মৌখিক—উভয় পরীক্ষার মোট নম্বরের ভিত্তিতেই তৈরি
হয় চূড়ান্ত মেধাতালিকা । তাই ভাইভাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই ।
গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালি, ঢাকার সহকারী শিক্ষক বিশ্বজিত সুর–এর পরামর্শ অনুযায়ী প্রাথমিক শিক্ষক ভাইভার পূর্ণাঙ্গ প্রস্তুতি ও করণীয়
নিচে ধাপে ধাপে তুলে ধরা হলো ।
১. মানসিক প্রস্তুতি ও ইতিবাচক দৃষ্টিভঙ্গিঃ
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মানেই আপনার জ্ঞান ও
যোগ্যতা প্রমাণিত। ভাইভা বোর্ড এখন দেখতে চায়—আপনি কতটা আত্মবিশ্বাসী ও
মানসিকভাবে দৃঢ় ।- নিজেকে কখনোই অযোগ্য
ভাববেন না
- ইতিবাচক চিন্তা
আত্মবিশ্বাস বাড়ায়
- প্রশ্নে আটকে গেলেও বিচলিত
হবেন না
- ধীরস্থিরভাবে ও ভদ্র
ভাষায় উত্তর দিন
মনে রাখবেন, ভাইভা শুধু জ্ঞানের পরীক্ষা নয়—এটি আপনার মনোভাব ও আচরণের প্রতিফলন ।
২. ভাইভার জন্য প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখুনঃ
মৌখিক পরীক্ষার আগের রাতেই একটি ফাইলে সব কাগজপত্র গুছিয়ে
রাখুন, যেন পরীক্ষার দিন অযথা দুশ্চিন্তা না থাকে ।
প্রয়োজনীয় নথিপত্রঃ- অনলাইন আবেদনপত্রের কপি
- লিখিত পরীক্ষার প্রবেশপত্র
- শিক্ষাগত যোগ্যতার সব মূল
সনদ ও মার্কশিট
- জাতীয় পরিচয়পত্র (NID)
- নাগরিকত্ব সনদ
- কোটাধারী প্রার্থীদের
সংশ্লিষ্ট সনদ
- জেলা শিক্ষা অফিসের
প্রাপ্তি স্বীকারপত্র
- ২টি বলপয়েন্ট কলম ও সাদা
কাগজ
৩. মৌখিক পরীক্ষার জন্য উপযুক্ত পোশাকঃ
ভাইভায় আপনার পোশাকই প্রথম ইমপ্রেশন তৈরি করে ।
পুরুষ প্রার্থীদের জন্যঃ- হালকা রঙের ফুল হাতা শার্ট
- কালো বা ডার্ক রঙের ফরমাল
প্যান্ট
- পরিপাটি টাই ও মানানসই
ব্লেজার
- কালো অক্সফোর্ড জুতা ও
বেল্ট
- দাড়ি থাকলে পরিপাটি রাখুন, না হলে ক্লিন শেভ
- পরীক্ষার অন্তত ২ দিন আগে
চুল কাটুন
নারী প্রার্থীদের জন্যঃ- হালকা রঙের সুতি বা
সিল্কের শাড়ি
- অতিরিক্ত উজ্জ্বল রং
এড়িয়ে চলুন
- হালকা মেকআপ ও সীমিত গয়না
- চুল পরিপাটি করে বাঁধা
আরও পড়ুন...
৪. ভাইভা
বোর্ডে আচরণ ও শিষ্টাচারঃ- অনুমতি নিয়ে কক্ষে প্রবেশ
করুন
- বিনয়ের সঙ্গে সালাম বা
অভিবাদন জানান
- বসার অনুমতি পেলে
“ধন্যবাদ” বলুন
- সোজা হয়ে বসুন, চোখে চোখ রেখে কথা বলুন
- প্রমিত উচ্চারণে
পরিষ্কারভাবে উত্তর দিন
- প্রশ্ন না বুঝলে বিনয়ের
সঙ্গে পুনরায় জানতে চান
যা এড়াবেনঃ- পা নাড়ানো
- কলম নিয়ে খেলা
- অপ্রয়োজনীয় শব্দ (যেমনঃ
মানে… মানে…)
- বোর্ড সদস্যদের সঙ্গে তর্ক
৫. প্রাথমিক শিক্ষক ভাইভার জন্য বিশেষ প্রস্তুতিঃ
ভাইভা বোর্ড সাধারণত নিচের বিষয়গুলো জানতে চায়—
✔ নিজ জেলা সম্পর্কেঃ- আয়তন, জনসংখ্যা
- বিখ্যাত ব্যক্তিত্ব
- ঐতিহাসিক স্থান ও বিশেষত্ব
✔ সমসাময়িক
বাংলাদেশঃ- জুলাই গণ–অভ্যুত্থান ২০২৪
- জুলাই সনদ
- অন্তর্বর্তী সরকার
- অধ্যাপক মুহাম্মদ ইউনূসের
‘থ্রি জিরো’ তত্ত্ব
✔ প্রাথমিক শিক্ষাঃ- প্রাথমিক শিক্ষার কাঠামো
- শ্রেণি ১–৫ এর পাঠ্যবই
- আপনার বিষয়ের সঙ্গে
প্রাথমিক শিক্ষার সম্পর্ক
✔ ইংরেজি ও গণিতঃ- Parts
of Speech
- Tense
- সহজ অনুবাদ
- LCM,
GCD
- জ্যামিতির মৌলিক সংজ্ঞা
✔ গুরুত্বপূর্ণ
সংক্ষিপ্ত রূপঃ- MOPME
- DPE
- NCTB
- BANBEIS
- DPEd
- BTPT
- SLIP
৬. প্রাথমিক শিক্ষক ভাইভায় সম্ভাব্য ২০টি প্রশ্নঃ
1. নিজের সম্পর্কে সংক্ষেপে বলুন (বাংলা ও ইংরেজিতে)
2. শিক্ষকতাকে পেশা হিসেবে কেন বেছে নিতে চান?
3. একজন আদর্শ শিক্ষকের গুণাবলি কী?
4. আমরা আপনাকে কেন এই পদে নিয়োগ দেব?
5. দুষ্টু শিক্ষার্থী সামলাবেন কীভাবে?
6. প্রশ্নের উত্তর না জানলে কী করবেন?
7. মেধাবী ও দুর্বল শিক্ষার্থী একসাথে পড়াবেন কীভাবে?
8. হঠাৎ মারামারি হলে আপনার করণীয় কী?
9. আনন্দদায়ক পাঠদান বলতে কী বোঝেন?
10. শিশুদের ‘শূন্য (০)’ ধারণা কীভাবে দেবেন?
11. কো–কারিকুলার কার্যক্রম কেন জরুরি?
12. মাল্টিমিডিয়া ক্লাসরুমের ভূমিকা কী?
13. বর্তমান প্রাথমিক শিক্ষার লক্ষ্য কী?
14. সরকার উপবৃত্তি দেয় কেন?
15. সংবিধানে শিক্ষার অধিকার কী?
16. দুর্গম এলাকায় পোস্টিং পেলে যাবেন কি?
17. কোনো শিক্ষক দেরি করলে আপনার ভূমিকা কী?
18. শারীরিক শাস্তি কেন নিষিদ্ধ?
19. পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান?
20. জুলাই গণ–অভ্যুত্থান ও সংস্কারের গুরুত্ব কী?
উপসংহারঃ
প্রাথমিক শিক্ষক নিয়োগের ভাইভা পরীক্ষায় সফলতার চাবিকাঠি
হলো আত্মবিশ্বাস, ভদ্র আচরণ, মৌলিক জ্ঞান ও ইতিবাচক মনোভাব । সঠিক প্রস্তুতি থাকলে মাত্র ১০ নম্বরই আপনাকে মেধাতালিকায়
এগিয়ে দিতে পারে ।
আরও পড়ুন...
